সোমবার, ১৮ মে ২০২৬

কর্ণফুলীতে ২৬ মামলার আসামি ‘ইলিয়াছ’ গ্রেফতার

মো. মহিউদ্দিন, কর্ণফুলী

চট্টগ্রামের কর্ণফুলীতে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎসহ একাধিক অপরাধে জড়িত ২৬ মামলার পলাতক আসামি মো. ইলিয়াসকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। এর আগে বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন।

গ্রেফতারকৃত মোহাম্মদ ইলিয়াছ (৪৮) কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের আব্দুল ছমদ মিস্ত্রির বাড়ির মো. মনিরুজ্জামানের ছেলে।

ইলিয়াছ পলাতক অবস্থায় নগরীর বায়োজিদ থানার গ্রিনভ্যালি হাউজিং সোসাইটি, খুলশী থানার গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি এবং কোতোয়ালি থানার খাতুনগঞ্জের এস এস মার্কেট ঠিকানা ব্যবহার করতেন।

ওসি জানান, ইলিয়াছের বিরুদ্ধে ২০১৯ সালের জানুয়ারিতে জালিয়াতির মাধ্যমে পূবালী ব্যাংক চকবাজার শাখার ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলার এজাহারনামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ২৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ১২টিতে আদালত তাকে সাজা দিয়েছেন। এসব মামলার রায়ে তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।

দীর্ঘদিন সে পলাতক ছিলেন। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক...

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আযোজিত " নতুন কুঁড়ি স্পোর্টস"...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয়...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০...

আরও পড়ুন

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ২০২৬-২৭ সেবাবর্ষের নতুন কমিট গঠন করা হয়েছে।রবিবার (১৭ মে) সন্ধ্যায়...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃতরা চট্টগ্রামের...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...