বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হরতাল-অবরোধে পর্যটকশূন্য কাপ্তাই, বোট চালক মালিকদের মাথায় হাত

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই লেক পর্যটকদের কাছে সবসময় আর্কষনীয়। কাপ্তাই লেকের স্বচ্ছ জলরাশি উপভোগ করতে করতে লেক পাহাড়ের সৌন্দর্য অবলোকন এবং বিলাইছড়ি উপজেলার ঝর্ণা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সারাবছরই পর্যটকের আনাগোনা থাকে কাপ্তাই জেটিঘাট – বিলাইছড়ি নৌ রুটে। 

বিশেষ করে শীত মৌসুমে বেশী পর্যটকের আনাগোনা হয়। তবে বিএনপি সহ সমমনা দলের টানা হরতাল এবং অবরোধে আশাঙ্কজনক হারে পর্যটক কমেছে এই  নৌ রুটে। ফলে মাথায় আকাশ ভেঙে পড়েছে এই নৌ রুটের উপর নির্ভরশীল বোট মালিক এবং চালকদের।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় কাপ্তাই জেটিঘাট পল্টুনে গিয়ে দেখা যায়, প্রায় যাত্রী শূন্য ব্যস্ততম এই ঘাঁট। শুধুমাত্র ৪-৫ জন যাত্রী অপেক্ষামান একটি বোটে বসে আছে বিলাইছড়ি যাবার উদ্যেশে। কথা বলে জানা যায়, তারা সকলে স্থানীয় অধিবাসী।

এসময় পল্টুনে কথা হয় বোট চালক নুরুল আমিন ও নুর আহমেদ এর সাথে। তাঁরা বলেন, সারাবছর পর্যটক আসেন এই রুটে। অনেকেই কাপ্তাই লেক এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন আবার অনেকেই বিলাইছড়ি উপজেলার ঝর্ণা আর পাহাড় দেখতে যান। কিন্তু বিগত ১ মাস ধরে হরতাল আর অবরোধে পর্যটকরা আসেন নাই।  যেখানে আমরা বোট চালকরা প্রতিদিন গড়ে ৫০০ হতে ১০০০ টাকা আয় করতাম, এখন বেকার বসে আছি।  কেউ আমাদের খোঁজ খবর রাখেন না।

বোট মালিক রিপন মিয়া এসময় বলেন, আমার  ৩ টি বোট প্রতিদিন পর্যটকদের নিয়ে ব্যস্ত থাকতো। প্রতিটি বোট হতে গড়ে ১ হাজার টাকা আয় হতো।  এখন ঘাঁটে বোট আছে কিন্তু পর্যটক নেই।

বোট মালিক  মো: জাহাঙ্গীর বলেন, আমার ২ টি বোটের চালকরা পর্যটক কম থাকায় বেকার হয়ে বসে আছে। কি করবো বুঝতে পারছি না।

জেটিঘাট বোট মালিক সমিতির লাইনম্যান শীতল চন্দ্র সরকার বলেন,  রতাল অবরোধ না থাকলে প্রতিদিন গড়ে ৫০০ পর্যটক এই নৌ রুটে চলাচল করতো। বেশ জমজমাট ছিল এই নৌ রুট। কিন্তু হরতাল অবরোধের কারনে বিগত এক মাস ধরে আমরা সকলেই মানবেতর জীবন যাপন করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...