বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আচরণবিধি ভঙ্গ নিয়ে কিছু বলবেন না সিইসি

চট্টগ্রাম নিউজ ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একের পর এক প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করছেন। এ তালিকায় বাদ যাচ্ছে না হেভিওয়েট প্রার্থীরাও। এই মাত্র এমন পর্যায়ে পৌঁছেছে যে সাংবাদিকরা পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে প্রার্থীদের রোষানলে পরছে।

এমনই ঘটনা ঘটেছে মঙ্গলবার বেলা ২টার পরে নির্বাচন ভবনে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান ওমর।

সাক্ষাৎ শেষে বের হওয়ার পথে ছবি তুলতে বাধা দেন সাংবাদিকদের। এসময় তিনি সাংবাদিকদের ক্যামেরায় থাবা মারেন।

এর পরেই বের হন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আচরণবিধি ভঙ্গ করায় প্রার্থীদের একের পর এক শোকজ করা হলেও কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে আমি কিছু বলব না।

পরে তিনি অন্য প্রসঙ্গ টেনে বলেন, যে প্রার্থীরা প্রত্যাখ্যাত হন, যাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়—দুটোর বিরুদ্ধেই কিন্তু আপিল করা যায়। আপিল করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন, যে কেউ। আপিল শুনানি হবে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব। শুনে আমরা সিদ্ধান্ত দেব।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচন কমিশনে কেন এসেছিলেন—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ওটা আমার বিষয় না।

নির্বাচনী অনুসন্ধান কমিটি একের পর এক শোকজ করছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন বিষয় ফের সামনে আনলে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি যতটুকু বলার ততটুকু বলেছি। এর বাইরে আমি কিছু বলব না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...