সোমবার, ১৮ মে ২০২৬

ভোট চাইতে নয়, কর্মীদের সচেতন করতে প্রশিক্ষণ: আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রতিদিনই বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীর কাউকে না কাউকে শোকজ করছে নির্বাচন কমিশন। এরইমধ্যে হেভিওয়েট কয়েকজন প্রার্থীকে শোকজ করেছে কমিশন। এদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

সবশেষ শোকজ করা হয়েছে জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রধানমন্ত্রী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দলের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করেছেন। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন আবুল কালাম আজাদ।

বিষয়টিকে মোটেই আচরণবিধির লঙ্ঘন মানতে নারাজ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অনেক রকম প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের নানারকম প্রশিক্ষণ দিতে হয়। সচেতন করে তুলতে হয়। যাতে তারা কেউ আচরণবিধি লঙ্ঘন না করে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা করা হচ্ছে এবং ভোট চাওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মীরা কীভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইবে, কী কী বলে ভোট চাইবে, কীভাবে তারা ভোটারদেরকে ভোট প্রদানে উদ্বুদ্ধ করবে- মূলত এসব বিষয়েই নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা কোনো নির্বাচনী সভা বা সমাবেশ নয়।’

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন জনিত কারণে গত ৪ নভেম্বর ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় জামালপুর নির্বাচনি অনুসন্ধান কমিটির কার্যালয়। জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের অভিযোগের প্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর...

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে...

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক...

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

আরও পড়ুন

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে হালদা নদীর চান্দগাঁও থানাধীন উত্তর...

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে...

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...