বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ওয়াজেদ হাসান (১৮) নামের এক ১০ শ্রেণীর মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ হাসান বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়ীর শামিমা আক্তারের পুত্র। সে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওয়াজেদ হাসানের মাতা শামিমা আক্তারের সাথে পশ্চিম শাকপুরা এলাকার দিদারুল আলমের সাথে বিয়ে হয়েছিলো। এরপর শামিমা আক্তার
পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডের সৈয়দ কমর আলী মিয়াজীর বাড়ীর আবদুস সালামের সাথে আবারো দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

নিহত ওয়াজেদ শামিমা আক্তারের প্রথম স্বামীর পুত্র। সে তার মায়ের সাথে থাকতো। স্থানীয়রা আরো বলেন, রাতে ঘরে দেরি করে আসায় তার মা ঘরের দরজা না খোলার কারণে অভিমান করে ঘরের সামনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

বোয়ালখালী থানার উপ-পুলিশ পরিদর্শক (নি:) মো: রফিকুল ইসলাম সরকার বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রাতে ঘরে দেরি করে আসায় তার মা ঘরের দরজা না খোলার কারণে অভিমান করে ঘরের সামনে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

আরও পড়ুন

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...