আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল গ্রহণ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই আপিল গ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে আপিল গ্রহণ করা হবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।
এর আগে গতকাল সোমবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। স্বাক্ষর সংক্রান্ত জটিলতা, ঋণ-বিল খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
