সোমবার, ১৮ মে ২০২৬

চট্টগ্রাম-১৫: স্বতন্ত্র প্রার্থী মোতালেব ও ডা. মিনহাজের মনোনয়ন বাতিল ঘোষণা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কয়েকটি অভিযোগে তাদের মনোনয়ন বাতিল হয়।

বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল মোতালেব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা.আ.ম.ম মিনহাজুর রহমান।

মনোনয়নপত্র বৈধ হওয়া অন্যান্য প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও এ আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, বাংলাদেশ কল্যাণ পার্টি’র মুহাম্মদ সোলাইমান কাসেমী, জাতীয় পার্টি’র মো. ছালেম, ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি), ফজলুল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আলী হোসাইন, ইসলামী ঐক্য জোটের (আইওজে) মো. হারুন এবং মুক্তি জোট এর প্রার্থী মো. জসিম উদ্দিন।

বিষয়টি চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন, এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যথাক্রমে মিল্টন বিশ্বাস ও মুহাম্মদ ইনামুন হাছান ।

তাঁরা আরও বলেন, মোতালেবের এক শতাংশ সমর্থনকারীর মধ্যে গরমিল এবং দুটি ভোটারের সত্যতা পাওয়া যায়নি। ডা.মিনহাজের এক শতাংশ সমর্থনকারীর মধ্যে গরমিল এবং এক ভোটার প্রার্থীকে চিনেন না। তবে নির্বাচন কমিশনে বাতিল কৃত প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

মনোনয়ন বাতিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব বলেন, আমি নির্বাচন কমিশনে আপিল করব এবং আশাকরি আপিল এর মাধ্যমে আমার মনোনয়ন আবার ফিরে পাবো। একই বক্তব্য দিয়েছেন অপর স্বতন্ত্র প্রার্থী ডা.আ.ম.ম মিনহাজুর রহমান।

ডা. মিনহাজ আরও বলেন, আমি ইতোমধ্যে আমার মনোনয়ন পত্রে সংযুক্তি হিসেবে দাখিলকৃত এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকার সমর্থককে আটকে রাখার বিষয়েও নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা এবং চট্টগ্রাম-১৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানকে জানিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর...

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে...

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক...

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

আরও পড়ুন

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে হালদা নদীর চান্দগাঁও থানাধীন উত্তর...

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে...

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...