সোমবার, ১৮ মে ২০২৬

অবসরের ৩ বছর পার না হলে নির্বাচনে অংশগ্রহণ নয়: হাইকোর্ট

চট্টগ্রাম নিউজ ডটকম

অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ৭ নভেম্বর অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না— তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হয়। ওই দিন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। আজ সোমবার রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট।

চলতি বছরের ১৯ জানুয়ারি এ সংক্রান্ত রুল জারি করেছিলেন হাইকোর্ট। অবসরে যাওয়া সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামালের দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিয়েছিলেন।

নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এমন ব্যক্তিরা পদত্যাগ বা অবসর গমনের পর তিন বছর অতিবাহিত হয়ে না থাকলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না। এ বিধান চ্যালেঞ্জ করে বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শামীম কামাল হাইকোর্টে রিট দায়ের করেন। এছাড়া ইস্যুতে অবসরে যাওয়া আরও অনেক সরকারি কর্মকর্তা হাইকোর্টে রিট করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর...

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে...

জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক...

বন্ধন লায়ন্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি আবু তাহের, সেক্রেটারী হাছান তারেক

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অন্যতম সেবা সংগঠন লায়ন্স...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা...

আরও পড়ুন

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে হালদা নদীর চান্দগাঁও থানাধীন উত্তর...

মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তিনটি ট্রলারও জব্দ করা হয়। আটককৃতরা চট্টগ্রামের...

চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার তিন

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা...