সোমবার, ১৮ মে ২০২৬

নিশ্চিত পরাজয় জেনে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এদেশের মানুষ তাদের ভোট দিবে না। ২০০৮ সালে তারা ৩০ টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ৬টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।’

রবিবার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগ এর ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী । এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চারজনকে আটক করেছে বলেও জানান তিনি।

জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আদালতের রায়ের কারণে নির্বাচনে অযোগ্য হওয়ায় এখন লন্ডনে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে তারেক রহমান।’ এসময় বিএনপি’র উদ্দেশ্যে নানক বলেন, ‘অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসুন। নইলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না।’

হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের মেয়ের জামাই মো. রাসেল বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর যেন আমাদের মতো শ্রমিকেরা কোনো সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।’

জানাজার পূর্বে এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজম খসরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

গত ২৭ নভেম্বর রাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি চাল পরিবহনকারী ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দেয় অবরোধকারীরা। সে ঘটনায় গুরুতর আহত বেলাল হোসেনকে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে আনা হলে শনিবার বিকালে তিনি মারা যান। নিহত বেলাল হোসেন হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা আদর্শ গ্রামের বাসিন্দা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

আরও পড়ুন

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)...