বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিল

সাফায়েত মেহেদী, মিরসরাই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন।

বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়।

এ আসনে তিন লাখ ৬৬ হাজার ৫২৫ ভোটারের এক শতাংশ অর্থাৎ তিন হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ জন ভোটার সম্পর্কে যাচাই বাচাই করেছি। তারমধ্যে তিনজন ভোটার দেশের বাইরে থাকার প্রমাণ পাওয়ায় অভিযোগে গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে গেছে, (চট্টগ্রাম-১) মিরসরাই আসনে আটজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেলসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তিনি কল রিসিভ করেননি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, আগামী ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ) মো. ইউসুফ, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আবছার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী আব্দুল মান্নান, জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

আরও পড়ুন

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...