শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিয়ে করতে অস্বীকার; প্রেমিকার বিষপানে আত্মহনন

কথিত প্রেমিক আটক

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলায় কথিত প্রেমিক বিয়ে করতে অস্বীকার করায় অভিমানে বিষপান করে নিলুফা ইয়াছমিন (১৮) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের জমাদার পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান (২২) নামে কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ ।

নিলুফা সোনাকানিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড জমাদার পাড়ার আব্দুল গফুরের মেয়ে।

আটককৃত মোস্তাফিজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ৪ নম্বর ওয়ার্ড বমু বিলছড়ি ইউনিয়নের পুকুরিয়া খোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলুফা ইয়াছমিন উপজেলার সোনাকানিয়া গারাংগিয়া হাতিয়ারকূল ছিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় ছাত্রী।উক্ত মাদ্রাসায় আসা যাওয়ার পথে ইয়াছমিনের সাথে মোস্তাফিজের সাথে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাদের প্রেমের সম্পর্কটি দীর্ঘদিন স্থায়ী ছিল। বিষয়টি পারিবারিক জানাজানি হলে এ ঘটনা নিয়ে উভয় পরিবারের সাথে বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা হয়। এ আলোচনা বিলম্বিত হলে নিলুফা বিবাদী মোস্তাফিজকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত মোস্তাফিজ নিলুফা ইয়াছমিনকে বিবাহ করবে না বলে জানিয়ে দিলে নিলুফা আত্মহত্যা করবে বলে জানান। এ কথায় মোস্তাফিজ রাগে গিয়ে নিলুফা ইয়াছমিনকে বলে, তোর মত মেয়ে বেঁচে থাকার প্রয়োজন নেই। একথা শোনার পর সে নিজ ঘরে বিষপানে আত্মহত্যা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো,আইয়ুব জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, গত রাত সাড়ে ১২টার দিকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদেরকে জানালে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে নিহতের লাশ গ্রহণ করে সুরতহালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এক যুবক আটক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...