সোমবার, ১৮ মে ২০২৬

ফটিকছড়িতে নিয়ন্ত্রণহীন পিকআপ চাপায় পথচারীর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে সড়ক পারাপারের সময় নিয়ন্ত্রণহীন পিকআপের চাপায় মোঃ হাসেম (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি পৌরসভার জামাল কোরআন মাদ্রাসা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসেম ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিহত হাসেম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকছড়িগামী একটি পিকআপ গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সতত্যা নিশ্চিত করে ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল জানান, নিহত হাসেম চাষাবাদের জমি দেখতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে। এছাড়া ঘাতক গাড়ীটি ভূজপুর থানাধীন এলাকা থেকে আটক করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

আরও পড়ুন

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে হালদা নদীর চান্দগাঁও থানাধীন উত্তর...