বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাস্তা ভাঙা থাকায় অসহায় ফায়ার সার্ভিস

কর্ণফুলীতে এক আগুনেই তিন সহোদরের বাড়ি পুড়ে ছাই

মো. মহিউদ্দিন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ডাঙ্গারচর এলাকার আবুল ফয়েজের বাড়িতে তিন ভাইয়ের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। একই সঙ্গে শহিদুল ইসলামের ভাড়া ঘরও।

নিজেদের পোড়া ঘরের মধ্যে নির্বাক নয়নে বসে আছেন তিন সহোদর রফিক, শফিক, আবছার ও তাঁদের পরিবার।

ক্ষতিগ্রস্ত মো. রফিক জানান, সারা দিন কাজকর্ম করে স্ত্রী-সন্তান নিয়ে সবাই ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত দেড়টার দিকে পোড়া গন্ধ পেয়ে উঁকি দিয়ে দেখেন, আগুন জ্বলছে। আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাকি ঘরগুলোতে।

তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে লোকজন ছুটে আসেন। ততক্ষণে আগুনে তিনটি বসতঘর পুড়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে তারা।

ক্ষতিগ্রস্ত শফিক বলেন, তিল তিল করে সাজানো সংসার শুক্রবার এক রাতের আগুনে মাত্র আধা ঘণ্টায় পুড়ে গেছে। বিলাপ করতে করতে তিনি বলেন, চোখের সামনে সব শেষ হচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না। শুধু নিজের জান ও সন্তানদের বের করে আনছি।’

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও খবর পেয়ে কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে পৌঁছানোর আগেই সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। রক্ষা করা যায়নি কিছুই।

ইউপি সদস্য শরিফ উদ্দিন বলেন, আগুন লেগে তিন ভাই ও ভাড়াঘর পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। কোনোমতে জানমাল নিয়ে বের হতে পেরেছে।

তিনি জানান, রাস্তাঘাট ভাঙা থাকায় সঠিক সময়ে গিয়ে পৌঁছতে পারেনি কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শোয়াইব হোসেন বলেন, শুক্রবার রাত ২টা ১০ মিনিটের দিকে খবর পেয়ে টিম নিয়ে বের হয়েছিলাম তাৎক্ষণিক কিন্তু রাস্তা ভাঙা থাকায় যেতে দেরি হয়ে যায়। মাঝপথ থেকে ফোন আসে সব পুড়িয়ে আগুন নিভে গেছে।

এ ব্যাপারে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে চাল, ডাল, আলু, সয়াবিন, দুধ ও নিত্যসামগ্রী জিনিস দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সামাজিক সংগঠন কর্ণফুলী এন্টারপ্রাইজ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...