মঙ্গলবার, ১৯ মে ২০২৬

চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ডা.মিনহাজ

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান।

আজ বৃহস্পতিবার বিকালে এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাসের নিকট আচরণ বিধি মেনে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

ডা.মিনহাজের মনোনয়নপত্র জমাদানের সময় সাথে ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুৃমান আরা বেগম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ ও সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.সেলিম।

এসময় উপজেলা পরিষদের বাইরে পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান রিদওয়ানুল ইসলাম সুমন, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রাকিব, যুবলীগ নেতা ও কেরানীহাট বাজারের ইজারাদার মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সাধারণ ভোটাররা উপজেলা পরিষদের বাইরে অবস্থান করছিলেন।

মনোনয়নপত্র জমা দান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডা. মিনহাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে রূপান্তরের লক্ষ্যে দেশের সর্বস্তরের জনগণকে নির্বাচনে প্রার্থী হওয়ার যে সুযোগ দিয়েছেন সেজন্য ব্যক্তিগতভাবে আমি এবং দেশবাসীর পাশাপাশি সাতকানিয়া-লোহাগাড়ার মানুষও বঙ্গবন্ধু কন্যার কাছে কৃতজ্ঞ। তাই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে সাধারণ মানুষ নির্ভয় ও নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার করুক এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিক এ প্রত্যাশা করি। কারণ এ বারের দ্বাদশ সংসদ নির্বাচন দেশ এবং দেশের বাইরে প্রশ্নাতীতভাবে মাইলফলক হয়ে উঠুক এই প্রত্যাশা নিয়ে ভোট যুদ্ধে নেমেছি।

কেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমন প্রশ্নে ডা. মিনহাজ বলেন, দলীয় নেতাকর্মী ও সমাজের সর্বস্তরের নাগরিকদের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার মানসে মনোনয়নপত্র জমা দিয়েছি। এছাড়া নেত্রী যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে কোন বাধা নাই বলেছেন এবং অনুমতি দিয়েছেন সে জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে, নেত্রী যদি এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তাহলে আমিও দলের বাইরে যাব না। এখানে দল এবং সাধারণ ভোটাররা আমার কাছে চূড়ান্ত বিষয়।

কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন হবে এমন প্রশ্নে ডা. মিনহাজ বলেন, সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছেন। আমি বিশ্বাস করি ভোটের দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসবেন, নিজের পছন্দের প্রার্থীকে বেছে নিবেন।

স্বতন্ত্র নির্বাচন করতে দলের কোন বাধা আছে কিনা এমন প্রশ্নে ডা. মিনহাজ বলেন, আমি মনোনয়ন চেয়েছিলেন অজ্ঞাত কারণে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেন নাই। তবে, দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে অনুমতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে...

আরও পড়ুন

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে)...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...

হালদায় মিলল চল্লিশোর্ধ্ব অজ্ঞাত নারীর লাশ

চট্টগ্রামের হালদা নদীতে আটকে থাকা চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে হালদা নদীর চান্দগাঁও থানাধীন উত্তর...