মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিঙ্গাপুরের সাফল্য চট্টগ্রামের জন্য অনুপ্রেরণা: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক সাফল্য পাওয়া সিঙ্গাপুর বন্দর নগরী চট্টগ্রামের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে টাইগারপাস চসিক কার্যালয়ে সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স শিলা পিল্লাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, সিঙ্গাপুরের মতো চট্টগ্রামও বন্দর নগরী হওয়ায় চট্টগ্রামের উন্নয়নের জন্য সিঙ্গাপুর একটি অনুসরণীয় উদাহরন। সিঙ্গাপুর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছি। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি), বে-টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুন্দ্রবন্দর, টানেলসহ বেশ কিছু মেগা প্রজেক্টের মাধ্যমে চট্টগ্রামকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে আমাদের পণ্য রপ্তানিতে সময় ও ব্যয় দুটিই সাশ্রয় হয়, বাড়ে লজিস্টিকস সক্ষমতা। চট্টগ্রামের সাফল্য দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করবে।

সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ ডি’ অ্যাফেয়ার্স শিলা পিল্লাই বলেন, উন্নত প্রযুক্তিভিত্তিক অবকাঠামো, দক্ষ শ্রমিকের প্রাপ্যতা, অনুক‚ল অভিবাসন আইন এবং নতুন নতুন ব্যবসার সুপরিকল্পিত উদ্যোগ সিঙ্গাপুরকে আজকের অবস্থানে এনেছে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে হলে বাংলাদেশকে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। আর এজন্য প্রয়োজন উন্নত অবকাঠামো ব্যবস্থা আর আধুনিক গণমুখী নীতি।

এসময় মেয়র প্রতিনিধি দলটির সাথে চট্টগ্রামকে এগিয়ে নেয়ার জন্য সিঙ্গাপুরের বিভিন্ন অভিজ্ঞতা ও কৌশলের বিষয়ে আলোচনা করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, দক্ষিণ এশিয়া এবং সিঙ্গাপুর-ভারত পার্টনারশীপ অফিসের পরিচালক অড্রি টান, সিঙ্গাপুরের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের জ্যাষ্ঠ পরিচালক ফ্রান্সিস চোং, পিএসএ ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট আলফ্রেড সিম সহ সিঙ্গাপুরের একটি প্রতিনিধিদল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

আরও পড়ুন

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...