শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই যুবদল নেতার নাম আলমগীর হোসেন (৩২)। তিনি জঙ্গল সলিমপুর ছিন্নমূল ৮নং সমাজের এলাকার মৃত নুরুল আলমের ছেলে এবং সলিমপুর ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সিনিয়র সহ-সভাপতি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থানের খবর নিশ্চিতের পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আলমগীর জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী রোকন বাহিনীর সক্রিয় সদস্য। তিনি অবরোধ চলাকালীন রোকন মেম্বারের নির্দেশে মেট্রোপলিটন এলাকায় গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনি এসব তথ্য স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও বলেন, গ্রেপ্তার যুবদল নেতা আলমগীরের বিরুদ্ধে ভাঙচুর, ডাকাতি, দস্যুতা, বিস্ফোরক ও নাশকতার ১০টি মামলা রয়েছে। তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...