মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পুলিশ হত্যা: চট্টগ্রামে যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজের মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় ১৬৭ জনকে নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি মুরাদ চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা ও রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা রয়েছে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন চট্টগ্রামের যুবদল নেতা মুরাদ চৌধুরী। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সোমবার নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা,...

নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে...

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কার্বারী...

আরও পড়ুন

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...

কর্ণফুলীতে ব্যাগে মিলল ৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে শিকলবাহা মইজ্জারটেকের কর্ণফুলী সিএনজি এন্ড ফিলিং...