শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পটিয়ার নৌকার মাঝি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে গণসংবর্ধনায় বরণ

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম ১২ পটিয়া আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী দলীয় মনোনয়ন নিয়ে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন এসে পৌঁছালে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ পটিয়ার হাজার হাজার আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ নেতা কর্মীরা গণসংবর্ধনায় ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে না চাইতেই দু’হাত ভরে দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন, এখন এম.পি নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ তারিখ নৌকাকে বিপুল ভোটে জয় লাভ করিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো পটিয়া আসনটি আপনাদের উপহার দিতে হবে।

এসময় জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. আবদুর রশীদ বলেন,  সামশুল হক চৌধুরীকে নৌকা প্রতীকে তিন বার বিজয়ী করেছি আমরা। উনার প্রতি অনুরোধ নেত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আপনি মোতাহের ভাইয়ের পক্ষে নৌকার জন্য কাজ করুন।

সভা শেষে মোটরসাইকেল বাস মাইক্রো হাইচ শো ডাউন দিয়ে চট্টগ্রাম শহর থেকে পটিয়ার বিভিন্ন স্পটে স্পটে দাঁড়িয়ে নেতাকর্মীদের পথসভা করেন মোতাহেরুল ইসলাম।

পরে পটিয়া উপজেলা চত্বরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, মোখলেস উদ্দিন মনসুর, এডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী, হায়দার আলী রনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহানউদ্দিন ইমরান, যুব ক্রীড়া সম্পাদক মোঃ ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ, উপ দপ্তর সম্পাদক মোহাম্মদ ডালিম, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সহ সভাপতি মোহাম্মদ সৈয়দ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম এ আব্দুল মতিন চৌধুরী, সিরাজুল ইসলাম মাস্টার, মোজাহেরুল আলম চৌধুরী, সেলিম নবী, প্রকৌশলী মণির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহুর, সহ-সভাপতি মতুর্জা কামাল মুন্সী, মাইনুদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক হাবিবুর হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা আলমগীর আলম, এম এন এ নাছির, প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটন, ডিএম জমির উদ্দিন,নাজিম উদ্দীন পারভেজ।চেয়ারম্যান দের মধ্যে আবুল কাশেম, এম এ হাশেম, ইনজামুল হক জসিম, এহসানুল হক, জাকারিয়া ডালিম, বখতিয়ার উদ্দিন, রণবীর ঘোষ টুটুন, বি এম জসিম, মাহবুবুল রহমান, শাহিনুল ইসলাম শানু, কাউন্সিলর রূপক কুমার সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, সরোয়ার কামাল রাজীব, জসীম উদ্দীন, বুলবুল আক্তার, ইয়াসমিন আক্তার চৌধুরী, মহিলা নেত্রী সাজেদা বেগম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, পৌরসভা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, কৃষক লীগের সভাপতি সৈয়দ নুরুল আবছার, সাধারণ সম্পাদক সৈয়দ হাসান সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষকলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সাধারণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...