চট্টগ্রামের বায়েজিদ রৌফাবাদ এলাকায় একটি ৬ তলা ভবন হেলে পড়েছে। বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস।
আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ খবর জানা যায়।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় বায়েজিদ রৌফাবাদে ৬ তলাবিশিষ্ট একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে ৩টি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা শুরু করেছে। স্থানীয় থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।
