চট্টগ্রাম নগরীর আকবরশাহ্ থানাধীন কর্নেলহাট থেকে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ ফয়সাল উদ্দীন (২৫) ও শহীদুল ইসলাম প্রকাশ শহীদ (২১)।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দীন আকবর বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখ সিটি গেইট এলাকার চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশিকালে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
