বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চট্টগ্রামের বোয়ালখালীতে ১৮টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জানালী মাঝির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্হানীয় বসবাসরত বাসিন্দারা বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৪টি সেমিপাকা ও ৪টি কাঁচা ঘর পুড়ে গেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে ১৪টি সেমিপাকা ও ৪টি কাঁচা ঘর পুড়ে গেছে।
১নং কধুরখীল ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন, আগুনে ১৪টি সেমিপাকা ও ৪টি কাঁচা ঘর পুড়ে গেছে। আগুনে ১৮টি পরিবারের প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে।
আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের আমার ইউনিয়নের পক্ষ থেকে যতটুকু সম্ভব আর্থিকভাবে সহযোগিতা করা হবে এবং তাদেরকে সাময়িক খাবারের ব্যবস্থা করে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বিকেলে বোয়ালখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ১৮ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাথমিকভাবে ৪ টি করে কম্বল ও নগদ অর্থ প্রদান করা করেন।
