শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

চট্টগ্রাম নিউজ ডটকম

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটি রাত সাড়ে ১১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে আগুন লাগার বিষয়টি দুর্ঘটনা নাকি দুর্বৃত্তরা আগুন দিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও জিআরপি পুলিশ আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ওই বগিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মুহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, হঠাৎ উপবন এক্সপ্রেস ট্রেনের এসি চেয়ারের স্নিগ্ধা বগিতে আগুন দেখতে পান ট্রেনের কর্মীরা। এর পরই ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে বগিটির ভেতরের সব জিনিসপত্র পুড়ে গেছে। বগির ভেতর থেকে ধোঁয়া বের হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...