বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে অনুমতি ছাড়া পেট্রল ও অকটেন বিক্রি, জরিমানা ৫০ হাজার

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দোকানে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করার অভিযোগে ছয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শিকলবাহা, মইজ্জ্যারটেক ও সৈন্যরটেক এলাকার বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে জ্বালানি তেল পেট্রোল, ডিজেল ও অকটেন এমন গোপন সংবাদদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর (২০) ধারা আইনে ছয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে সহায়তা করে কর্ণফুলী থানা-পুলিশের একটি দল।

সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন, জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের অনুমতির প্রয়োজন থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। যার কারণে যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এসব বন্ধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...