শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিনোদন ডেস্ক

অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা।

একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককের বিরুদ্ধে অভিনেত্রীর অপেশাদার অভিযোগ ও সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি প্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

সেখানেই তিশাকে ডিবি কার্যালয়ে সংবাদকর্মী মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে করা আরোপিত অভিযোগ তুলে নিতে ও নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটায় শুরু হওয়া মানববন্ধন প্রায় ঘণ্টাখানেক ধরে বক্তব্য দেনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

যেখানে তিশাকে উদ্দেশ্য করে তারা বলেন, তানজিন তিশা, আপনি নানা সময়ে সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করেছেন।

আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আপনার বিষয়ে আমরা সব জানি, এবার আপনি থামুন। আর একটি কথাও আপনার শোনা হবে না এবং আপনাকে নিয়ে লেখাও হবে না।

এর আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। এদিন ভোর থেকে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

প্রকাশিত খবরে বলা হয়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কের অবনতি হওয়ায় তিশা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়।

বিনোদন সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুক লাইভে এসে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তার ফুড পয়জনিং সমস্যা হয়েছিল। ভুলে ঘুমের মেডিসিন নিয়েছিলেন।

এর একদিন পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। যেখানে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা! এরপরই ডিবি কার্যালয়ে গিয়ে এক সাংবাদিকের নামে অভিযোগও দায়ের করেন অভিনেত্রী। তিশার এমন কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (২১ নভেম্বর) রাজপথে নামেন সাংবাদিকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...