শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় তিনটি বাসে আগুন

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া।

তফশিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল চলাকালে সাতকানিয়ায় মহাসড়কের পাশে রাতের আঁধারে পার্কিং করে রাখা তিনটি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩ টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নস্থ সাতকানিয়া রাস্তার মাথার অদূরে মাদারবাড়ি এলাকায় শ্যামলী পরিবহনের দু’টি ও হানিফ পরিবহন একটি বাসে আগুন দেওয়া হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা বা অভিযোগ হয়নি বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতাউল হক জানিয়েছেন।

ঘটনাস্থলের পাহারাদার ছালেহ আহমদ বলেন, আমি তখন রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। সময় রাত ৩টা ৪০ মিনিট। মহাসড়কের উত্তর পাশ থেকে মুখোশ পরিহিত দুইটি মোটর সাইকেল যোগে পাঁচ যুবক আসে।

হঠাৎ তিনজন নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়ে দক্ষিণ পাশে পালিয়ে যায়। তবে কি দিয়ে আগুন লাগিয়েছে সেটি তিনি দেখেননি বলে জানান।

বাসগুলোর চালক শাহাদাত হোসেন, মো.আমিন ও ওসমান গণি বলেন, আগুনে শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-০৯৮৫, ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৬৭ ও হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-০৮১৬ তিনটি বাসে আগুন দেওয়া হয়। হরতাল-অবরোধে আমরা গাড়ি চালাই না। কোম্পানির নিষেধ আছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে গাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাঁরা আরও বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। হরতাল-অবরোধ বুঝিনা।

গাড়ির চাকা ঘুরলেই আমাদের পেটে ভাত জুটে। গাড়িতে আগুন লাগায় আমাদের রুটি রুজির পথ বন্ধ হয়ে গেছে। বুঝছি না কিভাবে সংসার চালাবো। এখন স্ত্রী-সন্তান নিয়ে উপবাস করা ছাড়া উপায় নাই।

পুড়ে যাওয়া বাসের মালিক মো.রিদুয়ান ও সিরাজুল ইসলাম বলেন, ইঞ্জিন, গাড়ির বডি ও সিটসহ পুরো গাড়ি পুড়ে গেছে। তিন গাড়িতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আতাউল হক বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। তবে, আগুন কিভাবে এবং কি দিয়ে লাগানো হয়েছে তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। আশ-পাশের সিসি ক্যামেরা দেখে ও তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করা হবে। এ ঘটনায় বাসের মালিকরা এজাহার দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, পুলিশসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারাই নাশকতা করুক বা চেষ্টা চালাবে তাদের ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...