শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সাফায়েত মেহেদী, মিরসরাই

উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসব আর আমেজে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

এ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (সদস্য) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেছেন। তারা হলেন উত্তম রায় (ব্যালট- ১), তরজু কুমার বড়ুয়া (ব্যালট-২), মো. নাছির উদ্দীন (ব্যালট-৩), নুর উদ্দিন (ব্যালট-৪), সেলিম উল্যাহ (ব্যালট-৫), মো সিরাজ মিয়া (ব্যালট-৬)।

কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে।

নির্বাচনে ২টি বুথে মোট ৯৮৫ জন ভোটার মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে তাদের প্রছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন ৬২৭ জন ভোটার। মহিলা ভোট ৭৪টি বাতিল হয়। অপর দিকে ২৯ টি পুরুষ ভোট বাতিল হয়।

তিনি আরও বলেন, ৮ জন প্রার্থীর মধ্যে নির্বাচনে ৪ জন পুরুষ ১ জন মহিলা জয়লাভ করেন। তারা হলো ৪২৬ ভোট পেয়ে তরজু কুমার বড়ুয়া প্রথম, ৪২১ ভোট পেয়ে নাছির উদ্দীন দ্বিতিয়, ৩৫৫ উত্তম রায় তৃতীয়, ৩৫০ ভোট পেয়েছেন নুর উদ্দিন চতুর্থ, ১৭৪ ভোট পেয়েছেন সিরাজ মিয়া পঞ্চম, ১২০ ভোট পেয়েছেন সেলিম উল্লাহ ৬ষ্ঠ।

মহিলা প্রার্থী মাহফিল আরা চৌধুরী (ব্যালেট-১), ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হোন, রিনা বেগম (ব্যালেট-২) পেয়েছে ১৮০ ভোট।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, একাধিক প্রার্থী না থাকায় এর আগে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন সাংসদ মোশাররফ হোসেন , শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোহরম আলী, সাইফুল ইসলাম, ফরিদা আক্তার, ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন জাহেদা আক্তার।

প্রসঙ্গত: মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠার পর থেকে এতৎ অঞ্চলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও উপজেলা ব্যাপী অবদান রাখছে বিদ্যালয়টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...