চট্টগ্রামের কর্ণফুলীতে মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাত পৌনে আটটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মিনি ট্রাকে আগুন ধরেছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
