শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম ১ মিরসরাই আসন: পিতার আসনে পুত্রের মনোনায়ন ফরম সংগ্রহ

সাফায়েত মেহেদী, মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-১ মিরসরাই) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহবুব উর রহমান রুহেল। তিনি বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার বঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের মেঝ ছেলে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মাহবুব উর রহমান রুহেল চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।

তারা বলেন, শনিবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর মাহবুব উর রহমান রুহেল তার পিতা আমাদের পরম শ্রদ্ধেয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে দেখা করেন এবং তার দোয়া নেন।

তারা আরো বলেন, ‘মাহবুব উর রহমান রুহেল যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ফিনল্যান্ডের আয়েশি জীবন ছেড়ে তিনি দেশে ফিরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং পিতার পাশে থেকে মিরসরাইয়ের সামাগ্রীক উন্নয়নে ভূমিকা রাখেন। এছাড়া দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তিনি বেইজ লিমিটেড নামের একটি আইটি সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

এদিকে মাহবুব উর রহমান রুহেলের পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৭০’র নির্বাচনে এমএনএ এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাাচনসহ মোট সাত বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এসময় তিনি দুই দুইবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়েরও দায়িত্বে ছিলেন।

বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য ও মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় মনোনয়ন পত্র নেয়ার পর মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘বাবার দেখানো পথেই আমি হাঁটতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হতে চাই। দল মনোনয়ন দিলে অবশ্যই মিরসরাই আসনে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে চাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...