বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ার সন্ত্রাসী এ্যালেন শামীম গ্রেপ্তার 

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী আজিজুল হক শামীম প্রকাশ এ্যালেন শামীম (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে রাঙ্গুনিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।

আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, “শামীম আত্মগোপনে চট্টগ্রাম শহরে অবস্থান করছে এমন গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে”।

প্রসঙ্গতঃ এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পারুয়া ইউনিয়নের পশ্চিম কোকানিয়া ছিড়াটিলা গ্রামে এ্যালেন শামীমের দূর্গম পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে শামীমের ৩জন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও সিসিটিভি ক্যামরাসহ আস্তানা নিয়ন্ত্রণের বিভিন্ন ডিভাইসও উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাবের অভিযানের পর থেকে শামীম আরও বেপরোয়া হয়ে গত বুধবার বেশ কয়েকজনকে মারধরের পৃথক হামলার ঘটনা ঘটিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...