শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক উপমহাদেশে মডেল: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক উপমহাদেশের জন্য একটি মডেল হয়ে দাঁড়িয়েছে।

বুধবার লন্ডনে ভারতীয় হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন বলে আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সাংবাদিক লিওনেল বারবারের সঞ্চালনায় লন্ডনের ওভারসিস লিগ ক্লাবে ওই আলোচনায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের কথা বলতে গিয়ে এস জয়শংকর বলেন, ‘আজ আমাদের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতা-সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসেবে দাঁড়িয়েছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক পূর্ণগঠনের চেষ্টাকরেছেন। তবে অবশ্যই এটা একতরফাভাবে কিছু নয়।

সাইদা মুনা তাসনিমের প্রশ্নটি ছিল- ভারতের পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ? বিশেষ করে দেশটির নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ও সমৃদ্ধি বিনিময়ের ক্ষেত্রে।

উত্তরে জয়শঙ্কর দুই দেশের আঞ্চলিক বিরোধ নিরসনে সাম্প্রতিক সময়ের সীমানা বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমা বিরোধের মীমাংসা করেছি, যা একটি বিশাল ব্যাপার।

আমাদের স্থলসীমা নিয়ে মতবিরোধ ছিল, সেটাও আমরা মীমাংসা করেছি। দুই দেশের সীমানা নিয়ে এসব বিরোধ নিরসন অন্যান্য দেশ ও অঞ্চলের জন্য একটি ভালো উদাহরণ।’

এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুইটি রেল প্রকল্পের কথা উল্লেখ করে এস জয়শঙ্কর বলেন, গত দশ বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযোগকারী দুইটি রেললাইনের উদ্বোধন হয়েছে। একটি বিদ্যুৎকেন্দ্রও উদ্বোধন হয়েছে। আমরা আমাদের উত্তর-পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বাংলাদেশের বন্দর ব্যবহার করছি। এ বন্দর দিয়ে বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে।

‘তাই বলা যায়, আজ ভারত-বাংলাদেশ সম্পর্ক এ উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতা ও সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসেবে দাঁড়িয়েছে’, বলেন জয়শঙ্কর।

আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির কথা তুলে ধরে বর্তমান অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো, ১৯৭১ সালে যে এলাকা অর্থনৈতিকভাবে অনেক পশ্চাৎপদ ছিল, সে এলাকাই বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভালো করেছে।

গত রোববার পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেন গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটেনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার লক্ষ্যেই তার এ সফর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...