শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে তফসিলকে স্বাগতম জানিয়ে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল

সাফায়েত মেহেদী, মিরসরাই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার সাথে সাথে নেতা-কর্মীরা নৌকা নৌকা বলে মিছিল বের করে।

উপজেলার হাদিফকিরহাট এলাকায় চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা।

এছাড়া মিরসরাই পৌর সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র গিয়াস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।

বারইয়ারহাট পৌর এলাকায় পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকনের নেতৃত্বে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

এছাড়াও উপজেলার সাহেরখালী, মঘাদিয়া, আবুতোরাবা, দুর্গাপুর ও করেরহাট বাজারে আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা।

এদিকে তফসিল ঘোষণাকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বুধবার সকাল থেকে পুলিশ বিভিন্ন স্পটে সতর্ক অবস্থানে ছিল। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...