রবিবার, ২৬ জুলাই ২০২৬

ক্ষতিপূরণের চেক পেতে হয়রানি হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ পেতে ক্ষতিগ্রস্ত প্রকৃত ভূমি মালিকদেরকে যাতে কোন দালালের রোষানলে পড়তে না হয় সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর নজরদারীতে রয়েছে।

অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের আবেদন বা এল.এ চেক পাইয়ে দেয়ার বিষয়ে সুযোগ-সুবিধা চায় তাহলে গোপনে আমাদেরকে জানানোর জন্য অনুরোধ থাকবে। হয়রানি ও ভোগান্তির শিকার হলে আমার কাছে নামে-বেনামে আবেদন, টেলিফোন বা এসএমএস দিয়ে জানালে তা তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুধু ক্ষতিপূরণের চেক বিতরণ নয়, প্রত্যেকটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজ ১৬ জুন ২০২১ ইংরেজি বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১১টি চলমান প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ২৭ কোটি ৫৯ লাখ টাকার এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোট ১৫২ জান ক্ষতিগ্রস্তের মাঝে ১৭৮টি চেকমূলে এ টাকা বিতরণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা অনুষ্ঠানের আয়োজন করেন।

ডিসি বলেন, চট্টগ্রামে যোগদানের পর বেশ কিছু দালাল ধরে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত কর্মকর্তারা অত্যন্ত সৎ ও দক্ষ। দালালের খপ্পর থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদেরকে সবসময় দূরে রাখতে তারা সবসময় সতর্ক রয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পে ভূমি অধিগ্রহনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে সেখানে চাকরি দেয়ার বিষয়ে সরকারের কাছে চিঠি প্রেরণের মাধ্যমে সুপারিশ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামালের সভাপতিত্বে ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এল.এ চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আশরাফুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রায়হান মেহেবুব, প্রধান সহকারী আলী আজম, কানুনগোসহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মচারীগণ।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামাল জানান, ক্ষতিগ্রস্ত পরিবার দালালের খপ্পরে পড়ে যাতে কোন রকম হয়রানির শিকার না হয়ে সরাসরি ভূমির ক্ষতিপূরণের চেক নিতে পারে সে লক্ষ্যে আমাদের এ ধারা অব্যাহত থাকবে। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ে ক্ষতিপূরণ পাবেন। স্বল্পসময়ে ক্ষতিপূরণ প্রদানের নিমিত্তে এল.এ মামলা সমুহের কার্যক্রম সুষ্ঠু ও দ্রæত নিষ্পত্তির লক্ষ্যে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এল.এ) শাখার উদ্যোগে মৌজা ভিত্তিক কার্যক্রম চলমান রয়েছে।

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনা মোতাবেক বিভিন্ন প্রকল্পের জন্য অধিগ্রহনকৃত ভূমির ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের দোরগোড়ায় গিয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ে ক্ষতি-পূরণের চেক বিতরণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...