রবিবার, ১৪ জুন ২০২৬

সাতকানিয়ায় আগুনে বিধবার ঘর পুড়ে ছাই

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে এক বিধবার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চাঁদের পাড়া এলাকায়।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিধবা বিলকিস বেগম একই এলাকার মৃত গোলাম আলীর স্ত্রী।

বিধবা বিলকিস বেগম জানান, গভীর রাতে ঘুমের ঘোরে ছিলাম। হঠাৎ আগুনের তাপ গায়ে অনুভব হলে ঘুম ভেঙ্গে যায়। তখন ঘরে আগুন লাগার বিষয়টি বুঝে দ্রুত ঘর থেকে কোন রকমে বের হয়ে আসি। ঘরের কোন মালামাল বের করা সম্ভব হয়নি।

ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন টিপু অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিধবা বিলকিস বেগম একজন অসহায় মহিলা। গভীর রাতে অগ্নিকাণ্ড হওয়ায় এলাকাবাসীর সবাই ঘুমিয়েছিল। যার কারনে কিছুই বের করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বর্তমানে বিলকিস বেগম সরকারি-বেসরকারি কোন সহায়তা না পেয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: খুলশীর ওসি আরিফুর রহমান ক্লোজড

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি আরিফুর রহমানকে প্রত্যাহার (ক্লোজড) এবং পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...