রবিবার, ১৪ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুমের ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এসময় বিএইচবি এবং এএসবি নামিয় ২টি ইটভাটায় ২ লাখ টাকা করে ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া আরো ২টি ইটভাটার মালিক-কর্মচারি পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর সুত্রে।

বৃহস্পতিবার ৯ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা বেশ কয়েকটি ইটভাটায় নতুনভাবে ইট তৈরীর পক্রিয়া করছে ইট ভাটা মালিক পক্ষ এ খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও বান্দরবান পরিবেশ অধিদপ্তর যৌথ ভাবে অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত সোনাইছড়ি ইউনিয়নের এ এস, বি, ইট ভাটা কে ২ লাখ টাকা ও ঘুমধুম ইউনিয়নের আমতলী বি এস বি ইটভাটা কে ২ লক্ষ টাকা সহ সর্বমোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করে।এসব ইট ভাটার মালিকেরা অনুমতি না নিয়ে পাহাড় কেটে ও বালু উত্তোলন করে আইন বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

এছাড়া এ এফ ডি ও সাহাব উদ্দিনের ইট ভাটায় অভিযান পরিচালনা করার জন‍্য গেলেও তারা পালিয়ে যাওয়ায় কাউকেই ঘটনাস্থলে পাননি অভিযানিক দলটি।

অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বেআইনিভাবে গড়ে উঠা প্রতিটি ইট ভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়াও পাহাড় কাটা ও বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোরভাবে আইনি পদক্ষেপও গ্রহন করবেন বলে ও জানান।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর,বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফকর উদ্দিন চৌধুরী বলেন, সরকারি আইন অমান্য করে যারাই ইটভাটা পরিচালনা করবে পর্যায়ক্রমে সকল ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক শাহ আলম সহ আনসার সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...