শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়ায় দেয়াল চাপা পড়ে তোফায়েল উদ্দিন (২৩) নামের এক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হারবাং রাখাইন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোফাইল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মো. নুরুজ্জামানের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে চকরিয়ায় ওপর দিয়ে বয়ে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে হারবাং ইউনিয়নে রাখাইন পাড়া ছড়াখালের পানির প্রবহমান স্রোতের তোড়ে পড়ে ব্যবসায়ী আলাউদ্দিনের দোকান। ওই সময় পানির স্রোতের তোড়ে দোকানের অধিকাংশ দেয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। পরে দোকানের মালিক মংক্যজু রাখাইনের অবশিষ্ট দেয়াল ভাঙতে বৃহস্পতিবার ৬ জন শ্রমিক কাজ করেন। দোকানঘর ভাঙার সময় অসাবধানবশত তোফায়েল উদ্দিনের ওপর দেয়াল চাপা পড়ে আহত হয়। ঘটনাস্থল থেকে তার সহকর্মী ও বাড়ির লোকজন উদ্ধার করে বরইতলী মা-শিশু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, হারবাংয়ে দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...