মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মোঃ মহিউদ্দিন

কর্ণফুলী উপজেলায় একটি ভবন থেকে পড়ে মো. জাবেদ (১৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বড়উঠান ৬ নম্বর ওয়ার্ডের নাছির মেম্বারের বাড়ির ছাবের হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মো. জাবেদ আনোয়ারা উপজেলার চাতরী ৪ নম্বর ওয়ার্ডের ইয়াজ মোল্লার বাড়ির মো. আবুল হোসেনের ছেলে। সে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ব্যবসায় শাখার এসএসসি পরীক্ষার্থী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সে পড়াশোনার পাশাপাশি রংমিস্ত্রির কাজ করে। বুধবার ফকিরনীর হাট এলাকার আরিফ মিস্ত্রির অধীনে ছাবের হুজুরের বিল্ডিংয়ে রঙের কাজ করতে যায়। সে ওই বিল্ডিংয়ের দু,তলায় চুন লাগানোর কাজ করার সময় অসাবধানতা অবস্থায় পড়ে যায়। পরে স্থায়ীয় ও তার সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

শাহমিরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, ছেলেটি ফকিরনীর হাটের আরিফ মিস্ত্রির অধীনে কাজ করছিল তিনদিন ধরে। তারা তিনজনে মিলে ছাবের হুজুরের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার রঙের কাজ নে ২০ হাজার টাকা কন্টাক্টে। আজ তৃতীয় দিনের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহির হোসেন বলেন,’নিহতের স্বজনদের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘এ ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত এগারোটায় চাতরী গ্রামের নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...