শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপি বিরোধী দল নয়, তারা জনবিচ্ছিন্ন দল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপিকে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও নতুন ভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে।

বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে ডিএনসিসি এলাকায় ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ এর পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিরোধী দল নয়, তারা জনবিচ্ছিন্ন দল, যারা দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে।

তিনি আরও বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গড়তে এই কার্যক্রম পুরোপুরি চালু হলে রাজধানীবাসী কিছুটা স্বস্তি পাবে। সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে চলাচলের কোন জায়গা থাকে না অভিযোগ করে মন্ত্রী দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম বলেন, রাজধানীর গাড়ি গুলো কোথায় পার্কিং হচ্ছে জানা নেই। স্মার্ট বাংলাদেশের জন্য নগরের গাড়ী ব্যবস্থাপনা পদ্ধতিকে স্মার্ট করতে হবে।

মেয়র আরও বলেন, ডিএনসিসির প্রায় সকল সেবাতেই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা চালু করা হয়েছে । স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা শহরে যানজট নিরসনে স্মার্ট অন স্ট্রিট পার্কিং ব্যবস্থাপনা আসছে। এই অবস্থা আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত করবে।

মেয়র আতিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী যখন স্মার্ট বাংলাদেশ গড়তে ব্যাস্ত তখন সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা করে দেশকে পেছনের দিকে নিতে চায়।

নৌকার কোন ব্যাক গিয়ার নেই উল্লেখ করে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট শহর গড়তে কাজ করছেন তারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পিপিএম চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো:মোস্তাফিজুর রহমান,এলওসিসি এর সভাপতি ও সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...