শনিবার, ১৫ আগস্ট ২০২৬

১ কি. মি. দূরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অথচ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত কলাবুনিয়াবাসী

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

মাত্র ১ কি: মি: দুরত্বে অবস্থিত রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ২শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্র হতে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সঞ্চালিত হয়ে দেশের বিভিন্ন এলাকায় আলোকিত হচ্ছে। অথচ এই বিদ্যুৎ কেন্দ্রের খুব সন্নিকটে অবস্থিত কলাবুনিয়া পাড়াবাসী বিদ্যুৎ সেবা হতে বঞ্চিত হচ্ছে বছরের পর বছর ধরে। এই যেন বাতির নীচে অন্ধকার।

কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের কলাবুনিয়া মারমা পাড়া। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার  বাম পাশে অবস্থিত এই গ্রামটি।  গ্রামটির  একপাশে কর্ণফুলী নদী আর অন্যপাশে সবুজ পাহাড়। অনিন্দ্য সুন্দর এই গ্রামটিতে প্রায় ৩৫ টি মারমা পরিবারের বসবাস। কিন্তু গ্রামটিতে নেই কোন বিদ্যুৎ সংযোগ। একমাত্র সৌর বিদ্যুৎ তাদের বিদ্যুৎতের চাহিদা যৎ সামান্য মেটায়।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় এই প্রতিবেদক এই  পাড়ায় যান। এসময় কথা হয় এলাকার বয়স্ক ব্যক্তি পাইমং মারমা ও থোয়াইসাপ্রু মারমার সাথে। তাঁরা আক্ষেপ করে বলেন, আমাদের পাড়া হতে মাত্র ১০ মিনিট বোট যোগে পাড়ি দিলে দেখা মিলবে কাপ্তাই কর্ণফুলী পানি  বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। অথচ আমরা বিদ্যু সেবা হতে বঞ্চিত হচ্ছি বছরের পর বছর । তাঁরা সরকারের নিকট  এই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান।

এসময় কথা হয় এলাকার কারবারি অংলাচিং মারমা সাথে। তিনি বলেন, এই গ্রাম হতে মাত্র দেড় কি: মি: দূরত্বে অবস্থিত চিৎমরম  আগাপাড়া সংলগ্ন   লঙ্কা মুখ পাড়া। যেখানে বিদ্যুৎতের খুঁটি লাগানো আছে। এই লঙ্কা মুখ পাড়া হতে আমাদের গ্রামে বিদ্যুৎ আনার জন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিদ্যুৎ বিভাগে আবেদন করেও এখনো বিদ্যুৎ সংযোগ পাই নাই। এই মুহূর্তে এলাকাবাসীর একটি দাবি যেন এই গ্রামকে বিদ্যুৎতের আলোয় আলোকিত করে।

৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী এবং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য অংখেস মারমা বলেন, কলাবুনিয়াবাসী বিদ্যুৎ সেবা হতে বঞ্চিত,  তাই আমরা এই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেবার জন্য সরকারের নিকট জোড় দাবি জানাই।

গত মঙ্গলবার (৭ নভেম্বর) মুঠোফোনে যোগাযোগ করা হলে রাঙামাটি বিদ্যুৎ বিতরন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কামাল উদ্দীন এই প্রতিবেদককে  বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ” ঘরে ঘরে বিদ্যুৎ ” সেবা পৌঁছে দেবার লক্ষ্যে  তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের পেইজ -১ এর  মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে  বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। বর্তমানে এই প্রকল্পটি নেই, তবে অচিরেই প্রকল্পের দ্বিতীয় পেইজ এর মাধ্যমে আমরা আশা করি পাহাড়ের কোন এলাকা বিদ্যুৎহীন থাকবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...