মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু; আহত ২

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়া উপজেলায়  একটি নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সৈয়দ (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার ৭ই নভেম্বর সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হোসেন সিকদার পাড়ায় এ  দুর্ঘটনা ঘটে ।

নিহত আবু সৈয়দ ওই এলাকার নুরুল হকের পুত্র ।  এই ঘটনায় আব্দুল মাবুদ ও মোহাম্মদ মিরু নামে আরো দুই শ্রমিক আহত হয়েছেন তাদের দুইজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন,  ঘটনার দিন সকালে আরিফের বাড়িতে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন তিন শ্রমিক । অসাবধানবশত লোহার রড সোজা করতে গিয়ে উচ্চ ভোল্টের একটি বিদ্যুৎ লাইনে ওই রডের স্পর্শে লাগে এতে ঘটনা স্থলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু সৈয়দ মারা যান এবং অপর দুই শ্রমিক তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন , খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...