বুধবার, ১০ জুন ২০২৬

আগুন সন্ত্রাসে দগ্ধ বাসচালক সবুজ মিয়ার প্রশ্ন: যারা আগুন দিলো হ্যারা কি মানুষ?

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বেডে শুয়ে কাতরাচ্ছেন সবুজ মিয়া। তার দুই হাত-পা ব্যান্ডেজ করা। মুখও পুড়ে গেছে। শরীরে আগুনে পোড়ার ক্ষত আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শুধু চোখের পানি ঝরানো ছাড়া আর কিছুই করার নেই সবুজ মিয়ার। কিন্তু দু’বেলা ভাতের জোগার করতে গিয়ে এই পরিণতি কেন? সে প্রশ্নের উত্তর খুঁজে পাননি তিনি।

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে গত রবিবার সকালে রাজধানীর মেরাদিয়ায় বাসে দেওয়া আগুনে দগ্ধ হন সবুজ মিয়া। তিনি জানান, রবিবার সকালে বাসা থেকে বাসে করে রওনা হন তার বাস বের করার জন্য। বাসটিতে তখন ১৫-২০ জন যাত্রী ছিল। বাঁশপট্টি এলাকায় পৌঁছলে ৩০-৩২ বছর বয়সী কালো গড়নের এক যুবক হঠাৎ করে একটি পেট্রোলবোমা ছুড়ে মারে। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে যায়। তখন চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায় বাসটি। অন্য যাত্রীরা দ্রুত নামলেও তার শরীর ও মুখে আগুন লাগে। আশপাশের লোকজন দ্রুত আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।

কাঁপা কাঁপা কণ্ঠে সবুজ মিয়া বলেন, ‘এই জ্বালা সহ্য হয় না ভাই, কিন্তু কী করমু, কারে কমু। এখন শুধু শরীর আছে, কিন্তু কিছু করার ক্ষমতা নাই। কার কাছে বিচার চামু? কেডা বিচার করব? যারা আগুন দিলো হ্যারা কি মানুষ? মানুষ হইয়া কীভাবে মানুষের গায়ে আগুন দেয়?’

সবুজ মিয়া ছোটবেলায় মাকে হারিয়েছেন। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট। বৃদ্ধ বাবা ময়মনসিংহে গ্রামের বাড়িতে থাকেন। ১২-১৩ বছর আগে প্রথমে চালকের সহকারী (হেলপার) হিসেবে দুই বছর এবং পরে প্রশিক্ষণ নিয়ে গাড়ি চালানো শুরু। গাড়ি চালিয়ে পাওয়া টাকা দিয়েই সংসার চলে তার। পুরো পরিবার সবুজের আয়ের ওপর নির্ভরশীল।

সবুজের সেবা শুশ্রূষা করছেন তার স্ত্রী রোশেদা বেগম। তিনি জানান, অবরোধে কয়েক দিন গাড়ি চালাতে চাননি তার স্বামী। হাতে তেমন একটা টাকা ছিল না। কোনোরকমে বাজার করে সংসার চলছিল। কিন্তু কিস্তির টাকা দিতে না পারলে আরেক সমস্যা এটা চিন্তা করে গত রবিবার সবুজ বের হন গাড়ি চালানোর জন্য। কিন্তু টাকা রোজগার করতে গিয়ে তার স্বামী এখন মৃত্যু শয্যায়।’

রোশেদা আরও জানান, সবুজের তেমন কোনো স্বজন নেই ঢাকায়, তাই হাসপাতালে তাকেই সবকিছু দেখাশোনা করতে হচ্ছে। ছোট বাচ্চা দুটো তার মায়ের কাছে রেখে এসেছেন। তারা কান্নাকাটি করে, সবুজকে দেখতে চায়। এদিকে তার আরেক চিন্তা, স্বামীকে হাসপাতালে সময় দিতে গিয়ে যে বাসায় কাজ করেন সেখানে তার কাজ থাকবে কি না তা নিয়ে। এখন তাদের সহায়তার প্রয়োজন। সরকার যদি সহায়তা করত তাহলে কিছুটা কষ্ট লাঘব হতো।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ সবুজকে এইচডিইউতে রাখা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। যেহেতু তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য চিকিৎসকরা এখনো শঙ্কামুক্ত বলছেন না। তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

আরও পড়ুন

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

সীতাকুণ্ডে সাড়ে  ৩ কোটি টাকার ইয়াবার বিশাল চালান আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এর চালান উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল...

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অ্যাম্বুলেন্সগুলোর ফিটনেস পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (...