রবিবার, ২৮ জুন ২০২৬

কানাডায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন অনুষ্ঠিত

আদনান আবির । নিজস্ব প্রতিবেদক

কানাডার টরেন্টো শহরের আল ফজল মুনিরী গাউছুল আজম জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে গত ৪ ও ৫ নভেম্বর (শনিবার এবং রবিবার) মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কানাডা ও যুক্তরাষ্ট্র শাখার যৌথ উদ্যোগে ২দিন ব্যাপি ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

সম্মেলনে মাননীয় প্রধান অতিথি বলেন, প্রিয় রাসুল (দ.) এর শুভাগমনের মধ্য দিয়ে সৃষ্টি পূর্ণতা পায়, সমস্ত জমিন পবিত্রতায় ভরে উঠে, ইনসাফ ও এহসানের অবিস্মরণীয় ইতিহাস রচিত হয়। নবীজির ত্যাগ কুরবানি আর অশ্রুর বিনিময়ে সুসজ্জিত হয় দ্বীন ইসলাম। পথহারা মানুষ পায় সুপথের সন্ধান, দিশেহারা মানুষ পায় পথের দিশা। অবারিত কল্যাণে ভরে উঠে চতুর্দিক। নবীজির রেখে যাওয়া ইসলামকে যাঁরা নবীজির পদাঙ্ক অনুসরণ করে সমস্ত বিশ্বে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন তাঁদের মধ্যে খলিফায়ে রাসুল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ) ইতিহাসে সমুজ্জ্বল। নিঁখুত চরিত্র, অনুপম আদর্শ, শরীয়তের অন্শুীলন, সুন্নাতের পরিপূর্ণ বাস্তবায়ন করে যিনি এমন অনন্য উচ্চতায় পৌঁছেছেন যাঁর সংস্পর্শে এসে আল্লাহকে ভুলে যাওয়া মানুষের অন্তঃকরনে ঠাঁই নেয় আল্লাহর ভয় আর নবীজির ভালোবাসা। সেই মহান মনীষী কাগতিয়ার নিভৃত পল্লি হতে দোয়া করতেন-‘হে আল্লাহ আমার তরিক্বতকে আরব থেকে আজমে, জ্বীন ও ইনসানের মাঝে পৌঁছে দাও’। মাশাআল্লাহ উনার দোয়ার বাস্তবতা হলো কানাডার জমিনের এ এশায়াত সম্মেলন।

মাননীয় প্রধান অতিথি আরও বলেন, খলিফায়ে রাসুল হযরত গাউছুল আজম (রাঃ) এঁর তাওয়াজ্জুহ এবং সহস্র নির্ঘুম রজনীর দোয়ার বরকতে রাসুলনুমা এ তরিক্বত পৌঁছে গেছে প্রাচ্য থেকে পাশ্চাত্যে, আরব থেকে অনারব চতুর্দিকে। এই তরিক্বতের এমন কর্ণধার যিনি অলৌকিকভাবে নবীজির খেলাফত প্রাপ্ত, নবীজির প্রেমের সৌরভ তাঁর সর্বময়। এই তরিক্বতে এসে পাশ্চাত্যের আধুনিকতায়ও মানুষ তাকওয়া, তাওয়াক্কুল ও তাহারাতকে তাদের জীবনে দৃঢ়ভাবে আকঁড়ে ধরেছে।

কানাডার টরেন্টোস্থ গাউছুল আজম জামে মসজিদ এর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবদুল ওয়াহিদের সভাপতিত্বে ও যুক্তরাষ্ট্র শাখার এশায়াত সম্পাদক মৌলানা মুহাম্মদ আবদুর রউফের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কানাডা শাখার সচিব আলহাজ্ব মীর মুহাম্মদ কায়কোবাদ। এসময় কষ্ট স্বীকার করে কানাডার জমিনে এসে প্রবাসীদের অন্তরকে শান্তি করায় তিনি মাননীয় প্রধান অতিথি হুজুর কেবলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি ছাহেবজাদা মৌলানা মুহাম্মদ শরফুদ্দিন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ লন্ডন শাখার সভাপতি মুহাম্মদ সালাউদ্দিন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আগত মৌলানা মুহাম্মদ মাঈনুদ্দিন ফারুকী। বিশেষ অতিথি ছিলেন কানাডা শাখার সভাপতি আলহাজ্ব মীর মুহাম্মদ বদিউজ্জামান সহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ।

কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত স্মরণকালের পূতপবিত্র এ আধ্যাত্মিক সম্মেলনে মাননীয় প্রধান অতিথি হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবকে এক নজর দেখতে ভীড় করেন প্রবাসী বাংলাদেশি সহ ভারত, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানেরা। এসময় আবেগে আপ্লুত প্রবাসীদের মাঝে হুজুর কেবলার প্রতি আন্তরিক ভালবাসা এবং তাদের চোখে মুখে দেখা যায় প্রশান্তির ছোঁয়া।

মিলাদ কিয়াম শেষে মাননীয় প্রধান অতিথি বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

ইন্দো-প্যাসিফিক নতুন বিশ্বব্যবস্থা: ক্ষমতার রূপান্তর, আঞ্চলিক পরিচয় ও কৌশলগত প্রতিযোগিতা

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে “ইন্দো-প্যাসিফিক” (Indo-Pacific) ধারণাটি কেবল একটি ভৌগোলিক পরিভাষা নয়; বরং এটি সমসাময়িক বিশ্বব্যবস্থার অন্যতম প্রভাবশালী জিওপলিটিক্যাল মেটা-ন্যারেটিভ-এ পরিণত হয়েছে ৷  যা...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ জুন চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য...