শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় কাভার্ডভ্যানে অবৈধপন্থায় ঝুঁকিপূর্ণভাবে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিক্রয়ের দায়ে উপজেলার কেরানীহাট এলাকার কেরানিহাট-বান্দরবান সড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আজ সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় গ্যাস বিক্রিতে জড়িত আব্দুস সাত্তার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় পরে তাকে গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে সাতকানিয়ার কেরানীহাট, ঢেমশার দাইমারখিল, এওচিয়ার দেওদিঘী ও আমিলাইশের ব্যাংক মাঠ এলাকাগুলোতে ক্ষমতাধর প্রভাবশালী জনপ্রতিনিধি, তাদের স্বজন, ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন, ব্যবসায়ী নেতা ও বিরোধী দলীয় নেতা-কর্মীরা দাপটের সাথে এ ব্যবসা পরিচালনা করে রাতারাতি বনে গেছেন কোটিপতি। সে সময় উল্লিখিত এলাকা ছাড়াও কালিয়াইশের বিওসির মোড় এলাকায়ও বেশ কয়েকমাস ধরে চলমান ছিল এ ব্যবসা। মহাসড়কের পাশে হওয়ায় প্রশাসনের নজর এড়াতে তা বন্ধ করে বিভিন্নস্থানে সরিয়ে নেওয়া হয় । পরে বিভিন্ন সড়ক, জনবহুল কিংবা বিভিন্ন স্থাপনার পাশে কাভার্ডভ্যান পার্কিং করে ঝুঁকিপূর্ণ এ ব্যবসা চলমান রাখলেও অবৈধ ব্যবসার বিরুদ্ধে কোন ধরনের ব্যাবস্থা নেওয়া হয়না বলে আগেই অভিযোগ রয়েছে।

বাংলাদেশ গ্যাস আইন-২০১০এর ১৩ (ক)/১৯ ধারা মোতাবেক পরস্পর যোগসাজশে অবৈধভাবে ভ্রাম্যমাণ রিফুয়েলিং স্টেশন এবং যানবাহন সিএনজিতে রূপান্তর কারখানা স্থাপন অপরাধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, ভ্রাম্যমাণ অবৈধ সিএনজি ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রয়ে জড়িত এক ব্যক্তিকে প্রথমে আটক করা হয়। অপরাধ স্বীকার করায় বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে মুক্ত করে দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন স্থানে আরো যেসব অবৈধ সিএনজি ফিলিং স্টেশন আছে সেগুলোতে অভিযান পরিচালনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয় বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালীন সময়ে আদালতের সামনে সংগঠিত অপরাধ প্রমাণিত হলেই কেবল সাজা প্রদান করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি অভিযান পরিচালনা করার জন্য আমাদের সহযোগিতা কামনা করে তাহলে আমরা জনস্বার্থে সবখানে এই ধরনের অভিযান পরিচালনা করে থাকি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

আরও পড়ুন

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...

ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা...