শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পূর্বাশার আলোর পক্ষ থেকে ঘর উপহার পেলেন অসহায় আনোয়ারা খাতুন

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অসহায় আনোয়ারা খাতুনকে টিনশেডের নতুন ঘর তৈরি করে দিয়ে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন পূর্বাশার আলো।

শুক্রবার (৩ নভেম্বর) সামাজিক সংগঠন পূর্বাশার আলোর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪নং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ড এলাকার আতর আলীর বাড়ির মৃত হামজু মিয়ার মেয়ে আনোয়ারা খাতুনকে টিনশেডের নতুন ঘর হস্তান্তর করেন পূর্বাশার আলোর উপদেষ্টা ও বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর।

পূর্বাশার আলোর বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় পূর্বাশার আলোর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ঘর হস্তান্তর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র ও সামাজিক সংগঠন পূর্বাশার আলোর উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর।

এ সময় বক্তব্য রাখেন সামাজিক সংগঠন পূর্বাশার আলোর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আকতার হোসেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, পূর্বাশার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, পূর্বাশার আলোর কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সাদেক, সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, ইউপি সদস্য মোজাম্মেল হক মানিক, মঈন উদ্দিন বাদল, মুহাম্মদ সেলিম, এস এম কাজেম, সাহেদুল আলম, মোঃ আলম, সাজ্জাদ হোসেন, আবু জোবায়ের রিয়াজ, সোহেল রানা, এমরান হোসেন পরান, সাকিব আল হাসান, মহিন উদ্দিন, উজ্জল চৌধুরী, এস, এম নাঈম উদ্দিন, এডভেকোট সাজ্জাদ হোসেন, সোহেল রানা, আরিফুল ইসলাম, তাজুল ইসলাম মানিক, সৈয়দ আরমান, মোঃ রাকিব আবুল হাশেম, আবদুল আজিজ, কায়সার, প্রমূখ।

বোয়ালখালী পৌরসভার মেয়র ও সামাজিক সংগঠন পূর্বাশার আলোর উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য, মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

পূর্বাশার আলোর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা শাখার একজন অসহায় মহিলাকে ঘর উপহার দিয়ে পূর্বাশার আলো মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য,আনোয়ারা খাতুনের সাথে ৩২ বছর আগে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী এলাকার মৃত মোঃ এয়াকুবের সাথে বিয়ে হয়। প্রায় ৫ বছর স্বামীর সাথে সংসার করার পর হঠাৎ আনোয়ারা খাতুনের মানসিক সমস্যার কারণে স্বামীর সংসার ছেড়ে থাকে বাপের বাড়ীতে চলে আসতে হয়েছে। এই ৫ বছর সংসার জীবনে তার কোন সন্তান নেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...