বুধবার, ২২ এপ্রিল ২০২৬

চাকরিতে কারো সুপারিশ নয় নিজের যোগ্যতা দিয়ে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হবে:বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ও আয়োজনে বান্দরবান পার্বত্য জেলার মেধাবী ৬৯৫ জন শিক্ষার্থীদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা নভেম্বর ) সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী ওসাংস্কৃতিক ইনিস্টিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় বান্দরবান জেলার কলেজ পর্যায়ে ২৬৫ জন শিক্ষার্থী কে ৭ হাজার টাকা করে ১৮ লক্ষ ৫৫ হাজার,বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪৩০ জন শিক্ষার্থী কে ১০ হাজার টাকা করে ৪ লক্ষ ৩০ হাজার টাকা সহ সর্বমোট ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে ৬১ লক্ষ ৫৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন একসময় পার্বত্য বান্দরবান জেলাকে পিছিয়ে পড়া জেলা বলা হতো,এখন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে এখন বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল ভোগ করছে জনসাধারণ।

এই সরকারের আমলে জেলার উপজেলা গুলোতেও সরকার শিক্ষার প্রসারের জন্য স্কুল কলেজ গড়ে তুলেছেন।

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে, আগামীতে দুরদুন্তের শিক্ষার্থীদের আবাসিক সমস্যার কথা মাথায় রেখে প্রত্যেক কলেজে আবাসিক হোস্টেল সুবিধা রাখার পরিকল্পনা আছে। সরকার শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পথকে সুগম করতে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামী দিনে আধুনিক বান্দরবানের নেতৃত্বে আসবে তাই নিজেদের সে ভাবেই তৈরী করতে হবে,৬৪ জেলায় বান্দরবান যেনো শিক্ষাক্ষেত্রে এগিয়ে যায় সে লক্ষে নিয়ে এগিয়ে যেতে হবে।তিনি বলেন নিজের যোগত্যা বলেই তোমাদের ভবিষ্যৎ সুন্দর করতে হবে।

এর আগে মন্ত্রী বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ৬ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নবনির্মিত অফিস ভবন নির্মাণ এর উদ্বোধন করেন।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, মোঃ হারুন-অর-রশীদ,সদস্য (প্রশাসন),মোঃ জসিম উদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শাহ আলম,অতিরিক্ত জেলা প্রশাসক,মোঃ সাইফুল ইসলাম,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর ড.এম নুরুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আবছার চৌধুরী,মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান্নাতুল মাওয়া,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের...

আরও পড়ুন

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।খাগড়াছড়ি জেলা পর্যায়ে এই খেলাধুলা বাস্তবায়নের লক্ষ্যে আজ...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...