শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু টানেলে কার রেস : ৭ গাড়ির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা

জে. জাহেদ, সিনিয়র রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেটকার নিয়ে ভয়ঙ্কর কার রেস করা সাতটি গাড়ির বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছে টানেল কর্তৃপক্ষ।

পহেলা নভেম্বর বুধবার রাতে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন সিএমপি বন্দর জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা।

পাশাপাশি টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) তানভীর রিফা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, টানেলের ভেতর সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারে। কিন্তু রেসে অংশ নেওয়া গাড়িগুলো তার চেয়ে অনেক বেশি গতিতে গাড়ি চালিয়েছে। যা টানেলের রোলস ব্রেক করেছে। তাই আমরা সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছি। তাই কতৃপক্ষ মামলা করেছেন।’

জানা গেছে, গত ২৮ অক্টোবর দেশের মেগা প্রকল্প টানেলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকে এটি জনসাধারণের যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এদিন মধ্যরাতে হঠাৎ দামি স্পোর্টস কার নিয়ে রেসে মেতে ওঠেন একদল উঠতি বয়সী ছেলে। টানেলের আনোয়ারা প্রান্তে গাড়িগুলোকে কসরত করতে দেখা যায়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বন্দর ডিসি শাকিলা সোলতানা বলেন, সিসিটিভি ফুটেজ দেকে সাতটি গাড়ি শনাক্ত করা হয়েছে। এগুলোর নম্বর উল্লেখ করে সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের শুরুতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে গাড়িগুলোর প্রকৃত মালিকের নাম জানা হবে।

ডিসি আরো বলেন, এরপর তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া রেসে অংশ নেওয়া আগে-পিছে কোনো গাড়ি থাকলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...