মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাদ্রাসায় ভাংচুরের প্রতিবাদে পটিয়া মানববন্ধন  

অপরপক্ষের পাল্টা সংবাদ সম্মেলন

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসায় গত ২৯ তারিখে গভীর রাতে ভাংচুরের প্রতিবাদে থানার মোড়ে বিক্ষোভ করেছে আল্লামা ওবায়দুল্লাহ হামযার একটি পক্ষ। অন্যদিকে মাদ্রাসায় আবু তাহের নদভী গ্রুপ পাল্টা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন।

আজ ( বুধবার) থানার মোড়ে আয়োজিত মানববন্ধনে মাওলানা ইমতিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা আজিজুল৷ হক, মাওলানা সাইফুদ্দীন সাইফী, মাওলানা আজিজ, মাওলানা আইমান, মওলানা আমিনুল হক, ওমর ফারুক, আবদুল আলম, মাওলানা ওমর ফারুক চাঁটগামী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “অতীতে নানা রকম অন্যায় ভাবে সুবিধা নেয়া একটি পক্ষ বর্তমানে সুন্দর সুষ্ঠু পরিবেশ নষ্ট করার লক্ষ্যে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় মাদ্রাসার ভিতরে ভাংচুর ও লুটপাট চালায়।”

বক্তারা আরো বলেন, “বহিরাগত ও অভ্যন্তরীন কিছু ছাত্র দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের রুমে রুমে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের বাইরে আসতে বাধ্য করে। এসময় জামেয়া ইসলামিয়া পটিয়ার মহা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযার কার্যালয়ে ভাংচুর লুটপাট করা হয়। তার দুই ছেলেকে বেধড়ক পিটানো হয় এবং জোর পূর্বক মুহতামিম পদ থেকে ইস্তফার স্বাক্ষর নেয়া হয়।”

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সুষ্টু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য গত শনিবার গভীর রাতে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক ও মুহতামিমের পদ থেকে আল্লামা ওবায়দুল্লাহ হামযার অপসারণ দাবিতে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর করে ছাত্ররা। এরপরদিন জরুরী বৈঠকে মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা আবু তাহের নদভীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

প্রশাসনের কর্মকর্তারা বিষয়টা সমাধানের চেষ্টা করলেও মাদ্রাসার সব গুলো গেইট বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে পারেননি। তবে স্থানীয় কিছু ব্যক্তির সহায়তায় ঘটনার দিন ভোর রাতে ওবায়দুল্লাহ হামযাকে ট্যাক্সিতে করে মাদ্রাসার বাইরে নিয়ে আসা হয়।

বিক্ষোভের পরদিন ওবায়দুল্লাহ হামযার স্বাক্ষরিত একটি নোটিশে মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে রোব বারের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। একইদিন বিকালে ওবায়দুল্লাহ হামযা ৮-৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

বিষয়টি এখনো সমাধান না হওয়ায় মাদ্রাসার ভিতের বাইরে আবারো যে কোন ধরনের সংঘাতে জড়ানোর আশংকা করছেন স্থানীয়রা।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, ঘটনার পর থেকেই মাদ্রাসায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সবাইকে সতর্ক করছি। আমরা যে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...