শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সংলাপ চাই, তবে শর্ত ছাড়া ও সংবিধান মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ব্রিটেনের হাইকমিশনার সংলাপের বিষয়ে কথা বলেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা দরজা বন্ধ রাখিনি, আলাপ-আলোচনা করতে চাই। তবে শর্ত ছাড়া এবং সংবিধান মেনে এলে আমরা স্বাগত জানাবো।

বুধবার বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। এসব মেনেই যে কোনো আলোচনা করা সম্ভব। জনগণ যে দলের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে, তারা আলোচনা নয়, চায় সহিংসতা। কিন্তু দেশের মানুষ সহিংসতা চায় না, তারা চায় শান্তিপূর্ণ পরিস্থিতি।

কামাল জানান, আইন-শৃঙ্খলা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে কাজ করছে। গাড়ি পোড়ানো, চোরা হামলা তাদের পূরণো অভ্যাস। তারা ২০১৪ এর মতো শুরু করেছে। সরকার সংযম দেখাচ্ছে।

তারা সন্ত্রাস না করলে পরিস্থিতি শান্তিপূর্ণ হবে। পুলিশ যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। জাতিসংঘ যেটি বলেছে, সেটি বিএনপির জন্য বলেছে। কারণ সন্ত্রাস তারা করছে।

মন্ত্রী জানান, ব্রিটিশ হাইকমিশনার অবৈধ অভিবাসী নিয়ে কথা বলেছেন। তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান। সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা সম্পর্ক আরও উন্নয়ন ও বিভিন্ন সহযোগিতা বাড়ানোর কথা বলেছি।

তিনি জানান, বর্তমান রাজনীতি প্রসঙ্গে সারাহ বলেছেন, আলোচনা একটি প্রধান বিষয়। যে কোনো সঙ্কটে ডায়লগ কাজে আসে। তিনি আলাপচারিতার বিষয়ে গুরুত্ব দিয়েছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপে বসার কথা বলেছিলেন। ওই দিন বিকেলে নির্ধারিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিকে খুনিদের দল, তাদের সঙ্গে আবার কিসের সংলাপ!

এক সাংবাদিকের উত্তরে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তাকে প্রশ্ন করা উচিত ছিলো, সাম্প্রতিক সহিংসতায় এতোগুলো মানুষকে হত্যা করা হলো তার বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই কেন।

কিছুদিন আগে একটা উপ-নির্বাচনের সময় হিরো আলম নামের একজন প্রার্থীর ওপর একটা হামলার ঘটনার পর তারা সেই ঘটনার বিচার দাবি করেছিলো, এখন যখন পুলিশ হত্যা করা হলো, এতোগুলো সাংবাদিককে মারা হলো- তারা এর বিচার দাবি করে না কেন?

খুনি-সন্ত্রাসীদের সঙ্গে বৈঠকের কোনো সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, খুনিদের সঙ্গে কিসের বৈঠক, কিসের আলোচনা? যারা এইভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের সসমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংস করতে পারে তাদের সঙ্গে কিসের ডায়লগ?

পিটার হাসকে উদ্দেশ করে সরকারপ্রধান বলেন, তিনি (মার্কিন রাষ্ট্রদূত) বসে ডিনার খাক আর ডায়লগ করুক। এটা আমাদের দেশ, আমরা স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে।

প্রধানমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সংলাপ হবে সেদিন তিনিও বিরোধীদের সঙ্গে সংলাপ করবেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...