শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কর্ণফুলী থানায় নতুন ওসির যোগদান ও বিদায়ী ওসিকে সংবর্ধনা

জে. জাহেদ, সিনিয়র রিপোর্টার

সিএমপি কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নব নিযুক্ত ওসি মো. জহির হোসেন পিপিএম (বার)।

সোমবার রাত ১০ টার সময় তিনি কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে বিদায়ী ওসি মো. দুলাল মাহমুদ কে বিদায় সংবর্ধনা ও নতুন ওসিকে বরণে অনুষ্ঠানের আয়োজন করেন থানা পুলিশের সদস্যরা।

এতে সিএমপি বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শেখ মো. শরিফুজ্জামান, কর্ণফুলী জোনের সহকারি কমিশনার (এসি) মো. আরিফ হোসেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান তালুকদার, কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান, অপারেশন অফিসার এসআই আওরঙ্গ জেবসহ থানার সকল এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২০২০ সালের ১৬ নভেম্বর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. দুলাল মাহমুদকে পদায়ন করা হয়েছিলো। প্রায় ২ বছর ১১ মাস ২ দিন পর তিনি সিটিএসবিতে বদলি হন।

বুধবার (১৮ অক্টোবর) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

সে সময় বিষয়টি নিশ্চিত করেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক।

এদিকে, নবাগত ওসি মো. জহির হোসেন ইতিপূর্বে সিএমপির ডবলমুরিং থানায় ওসি তদন্ত ও আকবর শাহ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওসি দুলাল মাহমুদ প্রসঙ্গে চরপাথরঘাটা ইউনিয়নের ইউপি সদস্য ফরিদ জুয়েল ও আবদুন নুর বলেন, ওসি দুলাল মাহমুদ কর্ণফুলীতে যোগদানের পর হতে অত্যন্ত সুনামের সাথে তাঁর অর্পিত দায়িত্ব পালন করেছেন।

আমরা জনপ্রতিনিধিরা উনার ব্যবহার ও সহযোগিতায় খুব সন্তুষ্ট ছিলাম। জানামতে, এমন অমায়িক জনবান্ধব ওসি খুব কমই থাকে।’

বিগত ২০২০ সাল থেকে ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত কর্ণফুলীতে দায়িত্ব পালনকালে ওসি দুলাল মহামুদ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, দক্ষতা, সততা, শৃঙ্খলামূলক আচরণে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সাধারণ মানুষ তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ওসি দুলাল মাহমুদের নিজ জেলা কিশোরগঞ্জ।

নবাগত ওসি মো. জহির হোসেন কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকমুক্ত রাখতে সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে নবাগত ওসি ও বিদায়ী ওসিসহ অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...