মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় বন্য হাতি মেরে মাটি চাপা

মোঃ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলায় একটি মৃত হাতির সন্ধান মিলেছে। কয়েকদিন আগে হাতিটিকে হত্যার পরে মাটিতে পুঁতে ফেলার জন্য মাটি চাপা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরের খীল ১নং ওয়ার্ড চিরিঙা মতোরা ঘোনা এলাকায় মাটিতে পোঁতা অবস্থায় এ হাতিটির মরদেহের সন্ধান পাওয়া গেছে।

সরেজমিনে সেখানে ঘুরে দেখা গেছে, মীরের খীল চিরিঙা মতোরা ঘোনা এলাকার পাহাড়ের পাদদেশে মাটিতে অর্ধেক পতা অবস্থায় মৃত হাতিটির মরদেহ পড়ে রয়েছে। হাতিটির একটি পা উপুড় হয়ে আছে। শরীরে মাটি চাপা দেওয়া হয়েছে। হাতিটির মরদেহের কিছু অংশে মাটি সরে গেছে। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।

সেখানে হাতিটির মরদেহ দেখতে আসা স্থানীয়রা জানান, চিরিঙা মতোরা ঘোনা এলাকায় হাতি মারা গেছে শুনে আমরা এসে দেখি এ হাতিটিকে হত্যার পরে পুঁতে রাখা হয়েছে। মরদেহ পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। তবে কে বা কারা এটা করেছে আমরা জানিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা জানান, “হাতির আবাসস্থলের জন্য গভীর বনজঙ্গল দরকার। কিন্তু প্রতিনিয়ত বন উজাড় হচ্ছে, বনের পাশে গড়ে উঠেছে ব্রিকফিল্ড। সেখানে আবার পাহাড় কেটে মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। এতে করে হাতির আবাসস্থল ধ্বংসের পাশাপাশি পাহাড়ে খাদ্য সংকট হওয়ায় লোকালয়ে হাতি নেমে আসে। বনবিভাগ যদি দায়িত্বশীলতার পরিচয় দিতো তাহলে হয়তো এমনটা হতো না”।

এদিকে হাতি মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে রাঙ্গুনিয়া বনবিভাগের সংশ্লিষ্ট চিরিঙা বিটের বনকর্মীরা হাতিটির মরদেহ পাহারা দিলেও মৃত হাতিটির ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করতে বাধা দেয় চিরিঙা বনবিটের বনকর্মী মনছুর আলম জিকু। তার দাবী চিরিঙা বনবিটের বিট কর্মকর্তা মনছুর আহম্মদের নির্দেশেই এমন আচরণ করেছেন তিনি।

তবে এ প্রসঙ্গে জানতে চাইলে বনবিভাগের রাঙ্গুনিয়ার চিরিঙা বনবিটের বিট কর্মকর্তা মনছুর আহম্মদ জানান, “টহল টিমসহ আজ টহলে গিয়ে একটি বাচ্ছা হাতির মরদেহ দেখতে পেয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। আমি এখন থানায় জিডি করতে এসেছি। ঘটনাস্থলে আমাদের বনকর্মী রয়েছে। সাধারণ মানুষ যেনো হাতিটির আশেপাশে না আসে সে বিষয়ে নজর রাখতে বলেছি তাদের”।

সরফভাটা ইউপি সদস্য (১নং ওয়ার্ড) মো. দিলদার হোসেন বলেন, “আজ দুপুরে জানতে পেরেছি চিরিঙা মতোরা ঘোনা এলাকায় একটি হাতির মরদেহের সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি পাহাড়ের পাশে হাতিটির মরদেহ পড়ে রয়েছে। দুর্গন্ধও ছড়াচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। বনে খাদ্য সংকট হওয়ায় প্রতিবছর ধানের মৌসুমে বিলে হাতি নেমে আসে। হাতি আমাদের পরিবেশের প্রাণ। কিন্তু নির্বিচারে বন উজাড় ও বনের পাশে ব্রিকফিল্ড স্থাপন করায় হাতির আবাসস্থল ধ্বংস হচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এসব বিষয় বনবিভাগ জেনেও কোনো এক অজানা কারণে ব্যবস্থা নিতে নারাজ”।

এ বিষয়ে জানতে চাইলে বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, “আজ দুপুরে মৃত হাতিটির বিষয়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। আজ ভেটেরিনারি চিকিৎসক হাতিটির ময়নাতদন্ত করছেন। প্রতিবেদন হাতে পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মৃত হাতিটি পুরুষ এবং এর বয়স ৭-৮ বছর হতে পারে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে হাতিটিকে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। কে বা কারা করেছে এটা এখনও জানা যায়নি। তবে এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...