মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চবি নাট্যকলা বিভাগের তিনদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের  তিন দিনব্যাপী কর্মশালা সমাপ্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সমাপনী দিনে  সংক্ষিপ্ত আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার ইনস্টিটিউট(বিটিটিআই) এর পরিচালনায় অনুষ্ঠানে নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানব বিদ্যা অনুষদের ডিন ড.মুহাম্মদ মাহবুবুল হক।

আরো উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া, সহকারী অধ্যাপক আরাফাতুল আলম, প্রভাষক তানভীর হাসান, বিটিটিআই এর প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ইউনাইট থিয়েটার ফর স্যোসাল এ্যাকশন এর নির্বাহি পরিচালক মোস্তাফা কামাল যাত্রা।

কর্মশালার সমন্বয়ক ও কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক জনাব মামুনুল হকের সঞ্চালনায় প্রথমেই শিক্ষার্থীরা দুটি প্লেব্যাক থিয়েটার সেশন পরিচালনা করেন।

স্বাগত বক্তব্যে বিভাগের অধ্যাপক জনাব ড.কুন্তল বড়ুয়া বলেন, এই ধরনের থিয়েটার উপস্থিত দর্শকদের পারস্পরিক অনুভূতি বিনিময়ের মাধ্যমে মানসিক নিরাময়ে পথকে সুগম করবে। উক্ত উপস্থাপনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মশালার সফলতাকে নির্দেশ করে বলে তিনি স্বাগত বক্তব্য শেষ করেন।

শিক্ষার্থী মো:ইউনুস রানা বলেন, এই কর্মশালা আমাদের দক্ষ মনোবিশ্লেষক নাট্যকর্মী হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।ভবিষ্যতে প্রায়োগিক নাট্যকলার ক্ষেত্রে ভূমিকা রাখার পথকে প্রশস্ত করে। প্রতি বছর এমন কর্মশালা আয়োজনের অনুরোধ জানান তিনি।

প্রশিক্ষনার্থী মনু দেওয়ান বলেন,”বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন মানসিক সমস্যা ও সংকটের সম্মুখীন হন।তার থেকে উত্তরণের জন্য এমন কর্মশালা সাহায্য করবে।”

বিটিটিআই এর প্রশিক্ষক শাহ আলম এই উদ্যোগের প্রশংসা করে বলেন , এমন আয়োজন শিক্ষার্থীদের প্রায়োগিক নাট্যকলার জ্ঞান অর্জন ও বাস্তব প্রয়োগের ক্ষেত্রকে প্রশস্ত করবে।

মনোবিশ্লেষক ও উৎসের নির্বাহী পরিচালক বলেন, নাট্যকলা বিভাগ নিয়মিত এমন আয়োজন ও পাঠদানের মাধ্যমে দক্ষ মনোবিশ্লেষক নাট্যকর্মী তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি অনুষদে ও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে সাইকোথেরাপি সেন্টার গড়ে তুলতে পারলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অসংখ্য শিক্ষার্থীদের নিয়ে নাটকের মাধ্যমে থেরাপী সেশন পরিচালনা করতে পারলে তারা মানসিক সংকট মোকাবেলা করতে পারবে।

প্রধান অতিথির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড.মুহাম্মদ মাহবুবুল হক নাট্যকলা পড়ুয়া শিক্ষার্থীদের পঠন পাঠন ও প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে সমাজের বিকাশ ও পরিবর্তনে ভূমিকা রাখার দৃঢ় মানসিকতা নিয়ে পাঠ সমাপ্তির আহ্বান জানান।

নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসনিম সমাপনী বক্তব্যে বলেন, নাট্যকলা বিভাগ পাঠ্য ও মাঠ গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে উন্নয়ন নাট্য,নাটকের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উপর কর্মশালার আয়োজন ও মাঠ গবেষণা করে আসছে।তারই ধারাবাহিকতায় থেরাপিউটিক থিয়েটার কর্মশালার আয়োজন।

তিনি বলেন , শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনদিনের কর্মশালার সফল হয়েছে। কর্মশালায় এম.এ (চূড়ান্ত), শিক্ষাবর্ষ -২০২০-২০২১ এর ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...